প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৬:৩৪ পিএম (ভিজিট : ৩৯)

ফাইল ছবি
পান্তা মানেই ইলিশ—এই ধারণাটা যতই জনপ্রিয় হোক না কেনো আসল স্বাদের পান্তা অন্যকিছুতে। আসলে পান্তা ভাত এমন এক ধরনের খাবার যার সঙ্গে নানা স্বাদের, নানা শ্রেণির মানুষের খাদ্যসংস্কৃতি জড়িয়ে আছে। শহুরে জীবনে ইলিশ যোগ হলেও পেঁয়াজ কাঁচামরিচ লবন চটকে পান্তার কোনও তুলনা হয় না।
পান্তা সেদিন-এদিন
গ্রামীণ বাংলায় পান্তা ছিল শ্রমজীবী মানুষের সহজলভ্য খাবার—রাতের বেঁচে যাওয়া ভাত পানিতে ভিজিয়ে সকালে খাওয়া। বলা হয়ে থাকে, এ ভাত গরমে শরীর ঠান্ডা রাখে, হজমেও সহায়ক। সকালে মাঠে কাজ করতে যান যারা তারা এই ভাত দিয়ে সকালের নাস্তাটা মাঠেই সেরে ফেলেন। সঙ্গে একটু শুকনো মরিচ পোড়া আর আলু ভর্তা হলে কথাই নেই।
ইলিশের পিছে ছুটবেন না
পান্তায় ইলিশ যোগ হওয়াটা প্রতীকী—বাংলার ঐতিহ্য, নদীমাতৃক সংস্কৃতি, আর সবচেয়ে বড় হলো সামর্থ্যের প্রকাশ। কিন্তু সবার পক্ষে ইলিশ কেনা সম্ভব এই বাজারে? তাহলে বৈশাখের সকাল-দুপুরে টেবিলে কী দেবেন?
ইলিশ ছাড়াও যে সব খাবারের সঙ্গে এটি দারুণ মানিয়ে যায়—
শুকনা মরিচ ভর্তা
আলু ভর্তা
বেগুন ভর্তা
শুঁটকি ভর্তা
কাঁচা পেঁয়াজ, লবণ, কাঁচামরিচ
ডাল ভাজা বা ডাল
ডিম ভাজি
পান্তা ভাত ফারমেন্টেড হওয়ায় এতে কিছু উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয়, যা হজমে সাহায্য করে। গরমকালে এটি শরীরকে হাইড্রেটেড রাখে। এই গরমে সে এক পরম শান্তি।
ডেল্টা টাইমস্/আইইউ