১৫ এপ্রিল : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

নিজস্ব প্রতিবেদক:

রকমারি

আজ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ● ০২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ● ২৬ শাওয়াল ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে

2026-04-15T09:20:57+06:00
2026-04-15T09:20:57+06:00
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

১৫ এপ্রিল : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৯:২০ এএম   (ভিজিট : ১৮)

আজ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ● ০২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ● ২৬ শাওয়াল ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :


    ১৮৬৫ - মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন আততায়ীর গুলিতে নিহত হন।
    ১৯৭৬ - আমেরিকা লিবিয়ার ত্রিপলি এবং ইয়ানগাজীতে হামলা চালায়।
    ১৯১২ - উত্তর আটলান্টিক মহাসাগর-এর নিউফাউন্ডল্যান্ডে বিখ্যাত টাইটানিক জাহাজ ২২২৪ জন ত্রু যাত্রী নিয়ে ডুবে যায়।
    ১৯৭২ - উত্তর ভিয়েতনামে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক বোমা হামলা চালায়।
    ১৯৯৭ - মিনায় হাজি ক্যাম্পে অগ্নিকান্ডে ৩৪৩ জন হাজির মৃত্যু হয়।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

    ১৩৬৭ - ইংল্যান্ডের রাজা চতুর্থ হেনরি।
    ১৪৫২ - লিওনার্দো দা ভিঞ্চি, ইতালীয় রেনেসাঁসের কালজয়ী চিত্রশিল্পী।
    ১৬৪২ - অটোমানের সুলতান দ্বিতীয় সুলাইমান।
    ১৭০৭ - লিওনার্ট অয়লার, গণিতজ্ঞ।
    ১৭৭২ - ফরাসি জীববিজ্ঞানী ও প্রাণিবিজ্ঞানী এতিয়েন জফ্রোয়া সাঁ-হিলের।
    ১৮০৬ - আলেকজান্ডার ডাফ খ্রিষ্টধর্মযাজক ও ব্রিটিশ ভারতে শিক্ষাবিস্তারে পুরোধা ব্যক্তিত্ব।
    ১৮৩২ - জার্মান কবি, চিত্রশিল্পী ও অঙ্কনশিল্পী উইলহেলম বুসচ।
    ১৮৫৮ - ফরাসি সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানী ও দার্শনিক ডেভিড এমিল ডুর্খাইম।
    ১৮৭৪ - ইয়োহানেস ষ্টার্ক, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ।
    ১৮৭৭ - দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ভারতের বাঙালি শিশুসাহিত্যিক।
    ১৮৯০ - নিকোলাই ত্রুবেৎস্‌কোয়, একজন রুশ ভাষাবিজ্ঞানী।
    ১৮৯৪ - রাশিয়ান জেনারেল ও রাজনীতিবিদ নিকিতা খ্রুশ্চেভ।
    ১৮৯৬ - নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ নিকোলাই সেময়োনোভ।
    ১৮৯৮ - ইবরাহিম ইসমাইল চুন্দ্রিগড়, পাকিস্তানের ৬ষ্ঠ প্রধানমন্ত্রী।
    ১৯০৫ - তারকেশ্বর সেনগুপ্ত, ভারতের স্বাধীনতা আন্দোলনকারী,সূর্য সেনের বিপ্লবী দলের সদস্য ও চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের অন্যতম কর্মী।
    ১৯০৭ - নোবেল পুরস্কার বিজয়ী ডাচ জীববিজ্ঞানি নিকোলাস টিনবারগেন।
    ১৯১২ - উত্তর কোরিয়ার জেনারেল, রাজনীতিবিদ ও ১ম সুপ্রিম লিডার কিম ইল-সাং।
    ১৯১৪ - অজিতকুমার গুহ, বাঙালি শিক্ষাবিদ এবং লেখক।
    ১৯২০ - জার্মান সৈনিক ও রাজনীতিক, জার্মানি ৬ষ্ঠ প্রেসিডেন্ট রিচার্ড ভন ওয়েইযসাকের।
    ১৯২৮ - আনোয়ার পাশা, বাংলাদেশী লেখক।
    ১৯৩১ - নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ মনোবৈজ্ঞানিক, কবি ও অনুবাদক টমাস ট্রান্সট্রোমারন।
    ১৯৩৩ - অনিলকুমার দত্ত ভারতীয় শিল্পী ও শিক্ষাব্রতী।
    ১৯৩৯ - এল. কে. সিদ্দিকী, বাংলাদেশী রাজনীতিবিদ।
    ১৯৪৩ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ রবার্ট জোসেফ লেফকোইতজ।
    ১৯৫৮ - ইংরেজ অভিনেতা, লেখক, কবি ও নাট্যকার বেঞ্জামিন সফনিয়।
    ১৯৬৩ - সাবেক পাকিস্তানি ক্রিকেটার মনজুর এলাহী।
    ১৯৭০ - আমেরিকান অভিনেতা ফ্লেক্স আলেকজান্ডার।
    ১৯৮৩ - দিলশাদ নাহার কনা, বাংলাদেশী সংগীতশিল্পী।
    ১৯৮৬ - ইংরেজ ফুটবলার টন হেয়াটন।
    ১৯৯০ - এমা ওয়াটসন, বিখ্যাত ব্রিটিশ অভিনেত্রী ও মডেল।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

    ১৬৪১ - দমেনিকো জাম্পিয়েরি, ইতালীয় বারোক চিত্রশিল্পী।
    ১৭৬৫ - রাশিয়ার বিখ্যাত কবি, সাহিত্যিক ও বিজ্ঞানী মিখাইল ভেসিলিভিচ লোমোনোসোভ ।
    ১৮৬৫ - আব্রাহাম লিংকন, মার্কিন রাষ্ট্রপতি (আততায়ীর গুলিতে নিহত)।
    ১৯৩৮ - সেসার ভাইয়েহো, পেরুর কবি, লেখক, নাট্যকার এবং সাংবাদিক।
    ১৯৫৭ - জগদীশ গুপ্ত, ভারত উপমহাদেশের অন্যতম কবি, ঔপন্যাসিক এবং ছোট গল্পকার।
    ১৯৬৬ - হবীবুল্লাহ বাহার চৌধুরী, বাঙালি রাজনীতিবিদ, লেখক।
    ১৯৮০ - জঁ-পল সার্ত্র্‌, ফরাসি অস্তিত্ববাদী দার্শনিক, নাট্যকার, সাহিত্যিক এবং সমালোচক।
    ১৯৮৬ - জ্যঁ জ্যেঁনে, ফরাসি সাহিত্যিক ও রাজনৈতিক অধিকার আন্দোলনকর্মী।
    ১৯৮৯ - হু ইয়াওবাং, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব।
    ১৯৯০ - গ্রেটা গার্বো, সুয়েডীয়-মার্কিন অভিনেত্রী। 
    ১৯৯৮ - উইলিয়াম কংডন, আমেরিকান চিত্রশিল্পী।
    ২০০৩ - রেজ বানডি, ইংরেজ অভিনেতা ও ড্যান্সার।
    ২০১১ - ইতালিয়ান সাংবাদিক, লেখক ও সমাজকর্মী ভিটরিও আরিগনি।
    ২০১৫ - সূর্য বাহাদুর থাপা, নেপালের রাজনীতিবিদ ও ২৪ তম প্রধানমন্ত্রী।
    ২০২২ - বিশিষ্ট ভারতীয় বাঙালি চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তী।
    ২০২৩- সমাজসেবক, ও বুজুর্গ ব্যক্তিত্ব মোল্লাজী ওরফে আশরাফ মোল্লা।

ছুটি ও অন্যান্য : 

    আন্তর্জাতিক সর্বজনীন সংস্কৃতি দিবস।
    ভারতে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ, পশ্চিমবঙ্গে সরকারি ছুটি হিসেবে পালিত হয়।
    সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস ১৫ এপ্রিল তারিখে পালিত হয়।
    বিশ্ব শিল্পকলা দিবস।
    আন্তর্জাতিক সুস্থতা দিবস

ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ