বিকেল পৌনে ৪টা পর্যন্ত চলবে হাইকোর্ট

ডেল্টা টাইমস ডেস্ক:

আইন-আদালত

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদালত ও অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।সোমবার (৬ এপ্রিল) এ সংক্রান্ত

2026-04-06T15:43:27+06:00
2026-04-06T15:43:27+06:00
মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

বিকেল পৌনে ৪টা পর্যন্ত চলবে হাইকোর্ট
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৩:৪৩ পিএম   (ভিজিট : ১৩)
ফাইল ছবি

ফাইল ছবি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদালত ও অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সোমবার (৬ এপ্রিল) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নুরুল আমীন বিপ্লব এই বিজ্ঞপ্তি জারি করেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন সূচি অনুযায়ী রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পৌনে চারটা পর্যন্ত কোর্ট চলবে। এর মধ্যে দুপুর সোয়া একটা থেকে ২টা পর্যন্ত যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে।

আর অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে।

সাপ্তাহিক ছুটি আগের মতো শুক্র ও শনিবার থাকছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ডেল্টা টাইমস্/আইইউ

  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com