ইরানে হামলায় বহু সামরিক নেতা নিহতের দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও শেয়ার করেছেন। তার দাবি, ভিডিওটিতে ইরানের

2026-04-05T09:36:20+06:00
2026-04-05T09:36:20+06:00
মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

ইরানে হামলায় বহু সামরিক নেতা নিহতের দাবি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৯:৩৬ এএম   (ভিজিট : ৩৯)

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও শেয়ার করেছেন। তার দাবি, ভিডিওটিতে ইরানের রাজধানী তেহরানে একটি ‘ভয়াবহ হামলার’ দৃশ্য দেখানো হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, পোস্টে ট্রাম্প দাবি করেন, এই হামলায় ‘ইরানের অনেক সামরিক নেতাকে তাদের আরও অনেক কিছুর সঙ্গে খতম করা হয়েছে। তারা দেশটিকে অত্যন্ত দুর্বল ও অবিবেচকের মতো নেতৃত্ব দিয়ে আসছিলেন।’

ভিডিওটিতে রাতের আঁধারে বড় ধরনের বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। তবে এটি ঠিক কোথায় এবং কখন ধারণ করা হয়েছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ পর্যন্ত ভিডিওটির বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি। অন্যদিকে ট্রাম্পের এই দাবির বিপরীতে তাৎক্ষণিকভাবে তেহরান থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ডেল্টা টাইমস/সিআর/এমই

  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com