মেয়াদোত্তীর্ণ ওমরাহ ভিসাধারীদের জন্য সৌদির সুখবর

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, যাদের ওমরাহ ভিসার মেয়াদ শেষ হয়েছে তারা এখন কোনো জরিমানা

2026-04-04T18:48:19+06:00
2026-04-04T18:48:19+06:00
বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

মেয়াদোত্তীর্ণ ওমরাহ ভিসাধারীদের জন্য সৌদির সুখবর
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৬:৪৮ পিএম   (ভিজিট : ৫০)
ফাইল ছবি

ফাইল ছবি

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, যাদের ওমরাহ ভিসার মেয়াদ শেষ হয়েছে তারা এখন কোনো জরিমানা বা ফি ছাড়াই ২০২৬ সালের ১৮ এপ্রিল পর্যন্ত দেশ ত্যাগ করতে পারবেন।

শুক্রবার (৩ এপ্রিল) এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, যেসব ওমরাহ ভিসার মেয়াদ রমজানের ৮ তারিখে (২৫ ফেব্রুয়ারি) শেষ হয়েছে, তারা ১৮ এপ্রিলের মধ্যে যেকোনো সময় আন্তর্জাতিক বন্দর ব্যবহার করে সৌদি আরব ত্যাগ করতে পারবেন। এ ক্ষেত্রে ভিসার মেয়াদ বাড়ানোরও প্রয়োজন হবে না।

মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধের কারণে আকাশপথে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে অনেক দেশের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় ভ্রমণ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এ সময়জুড়ে মধ্যপ্রাচ্যের বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন দেখা দিয়েছে। অনেক এয়ারলাইন ফ্লাইট পরিবর্তন, ঘুরিয়ে নেয়া বা বাতিল করতে বাধ্য হয়েছে। গালফ অঞ্চলের বড় বড় বিমানবন্দরগুলোতেও সৃষ্টি হয়েছে সূচি বিশৃঙ্খলা ও যাত্রীজট।

এর আগে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত যেসব ভিসার (ভিজিট ভিসা, ওমরাহ ভিসা, ট্রানজিট ভিসা এবং ফাইনাল এক্সিট ভিসা) মেয়াদ শেষ হয়েছে, সেসব ভিসাধারীরা দেশত্যাগ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য পাসপোর্ট বিভাগের একক নম্বর ৯৯২-এ যোগাযোগ করতে পারবেন।

এভিয়েশন বিশ্লেষণ সংস্থা সিরিয়ামের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যে ৪০ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। সূত্র: খালিজ টাইমস


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com