একদিনে হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৭৮৭

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় বায়ুবাহিত রোগ হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে

2026-04-04T18:27:42+06:00
2026-04-04T18:27:42+06:00
বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

একদিনে হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৭৮৭
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৬:২৭ পিএম   (ভিজিট : ৪৭)
ফাইল ছবি

ফাইল ছবি

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় বায়ুবাহিত রোগ হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে আরও ৭৮৭ জনের মধ্যে রোগটির উপসর্গ পাওয়া গেছে। 

শনিবার (৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৮৭ জন। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৭৬ জনে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হাম নিশ্চিত রোগীর সংখ্যা ৬০ জন। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮২৬ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ৪ জন হাম রোগীর মৃত্যু হয়েছে। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ৯৮ জন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম নিশ্চিত হওয়া ১৬ জন রয়েছে।

অন্যদিকে সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট সন্দেহজনক নতুন হাম রোগী ভর্তি হয়েছে ৪ হাজার ৬২৮ জন। আর এই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৬৫৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ঢাকা বিভাগে সবচেয়ে বেশি (২,০৪৫ জন) সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। পাশাপাশি রাজশাহী বিভাগে এখন পর্যন্ত ১ হাজার ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫০০ জন, খুলনা বিভাগে ৪৬৮ জন, বরিশাল বিভাগে ২৮৬ জন, সিলেট বিভাগে ১৭৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪৬ জন এবং রংপুর বিভাগে ৪২ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com