যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ও ইসরায়েলের বিপক্ষে যুদ্ধের ৩৬তম দিনে এসেও সমান তালে লড়ে যাচ্ছে ইরান। বিপরীতে শুক্রবার (৩ এপ্রিল) হামলা

2026-04-04T18:18:01+06:00
2026-04-04T18:18:01+06:00
বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৬:১৮ পিএম   (ভিজিট : ৪৮)
ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ও ইসরায়েলের বিপক্ষে যুদ্ধের ৩৬তম দিনে এসেও সমান তালে লড়ে যাচ্ছে ইরান। বিপরীতে শুক্রবার (৩ এপ্রিল) হামলা ও প্রতিরক্ষামূলক ব্যবস্থায় মার্কিনিদের ব্যাপক ক্ষতিসাধন করেছে ইরান। ভূপাতিত করেছে তিনটি যুদ্ধবিমান এবং একটি অত্যাধুনিক ড্রোন। 

এর পরই ইরানি আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, তেহরানকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছিল ওয়াশিংটন। তবে মার্কিনিদের সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান।

প্রতিবেদনে বলা হয়, একটি বন্ধু দেশের মাধ্যমে গত বুধবার (১ এপ্রিল) এই কূটনৈতিক প্রস্তাব ইরানের কাছে পৌঁছানো হয়। তবে কোন দেশটি মধ্যস্থতার ভূমিকা পালন করেছে তা প্রকাশ করা হয়নি।

এদিকে কূটনৈতিক উদ্যোগ ভেস্তে যাওয়ার মধ্যেই সামরিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় ভূপাতিত হওয়ার পর একজন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সিএনএন।

প্রতিবেদন অনুযায়ী, উদ্ধার হওয়া ব্যক্তি জীবিত আছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের হেফাজতে চিকিৎসা নিচ্ছেন। তবে বিমানে থাকা অপর ক্রু সদস্যের ভাগ্য এখনো অজানা রয়েছে। তাকে উদ্ধারের জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে মার্কিন সামরিক বাহিনী।

মার্কিন সূত্রের বরাতে জানা যায়, ভূপাতিত বিমানটি ছিল এফ-১৫ই স্ট্রাইক ঈগল, যা আকাশ ও স্থল উভয় স্থানে হামলা চালাতে সক্ষম। এই মডেলের যুদ্ধবিমান সাধারণত একজন পাইলট ও একজন অস্ত্র পরিচালনাকারী ক্রু কর্মকর্তাসহ দুই সদস্যের দল দ্বারা পরিচালিত হয়।

ডেল্টা টাইমস্/আইইউ

  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com