সাধারণ লেবুর শরবতকে অসাধারণ করবে যে ২ উপাদান

ডেল্টা টাইমস্ ডেস্ক:

লাইফস্টাইল

ইফতারের সময় লেবুর শরবতের সেরা স্বাদ পেতে চান? তাহলে বিশেষ ২টি উপাদান অবশ্যই শরবতে যোগ করুন। এ পানীয়

2026-03-15T19:25:19+06:00
2026-03-15T19:25:19+06:00
বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

সাধারণ লেবুর শরবতকে অসাধারণ করবে যে ২ উপাদান
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৭:২৫ পিএম   (ভিজিট : ৫৭৯)
ইফতারের সময় লেবুর শরবতের সেরা স্বাদ পেতে চান? তাহলে বিশেষ ২টি উপাদান অবশ্যই শরবতে যোগ করুন। এ পানীয় শরীরকে পানিশূন্যতার হাত থেকে যেমন বাঁচাবে, পেটের গোলোযোগ দূর করবে, তেমনি গরমেও দেবে শীতল প্রশান্তি।

অনেকেই লেবুর শরবত বাড়িতে তৈরি করেন কিন্তু মোটেও তা সুস্বাদু হয় না। যারা রেস্টুরেন্টের লেবুর শরবত খেয়েছেন তারা ভালো করেই জানেন ঘরে ও রেস্টুরেন্টে তৈরি লেবুর শরবতে আকাশ পাতাল পার্থক্য। তাই আসুন বাড়িতে সুস্বাদু লেবুর শরবত তৈরির একটি স্পেশাল রেসিপি জেনে নিই-
 
প্রয়োজনীয় উপকরণ: রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে লেবু শরবত তৈরি করতে লাগবে ডাটা ছাড়া সবুজ পুদিনা পাতা এক কাপ, খোসাসহ কচি শসার কুচি ২ কাপ।
 
বিশেষ এ দুটি উপাদানের সাথে লাগবে গোল মুসাম্বি লেবু ২টি (রসের জন্য), চিনি ১ টেবিল চামচ, পানি দেড় লিটার, লবণ ও বিট লবণ পরিমাণমতো।
 
যেভাবে তৈরি করবেন: বাড়িতে এই শরবত তৈরি করতে প্রথমে লেবুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে কমলার কোষের মতো কেটে নিন। এরপর ব্লেন্ডারে খোসা ছাড়ানো লেবুর কোয়া ও সব উপকরণ দিয়ে ব্লেন্ড করে নিন।
  
এবার ব্লেন্ডারের ঢাকনা খুলে চেক করে নিন লবণ ও চিনির স্বাদ। পছন্দসই না হলে প্রয়োজনমতো চিনি, লবণ দিয়ে আবারও একবার ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিন।
 
ব্লেন্ড হয়ে গেলে স্টিলের একটি ছাকনিতে সবুজ রংয়ের পানীয়টি ছেঁকে গ্লাসে ঢালুন। এবার তৈরি করা শরবত ডিপ ফ্রিজে রাখুন ১০ মিনিটের মতো। হালকা ঠান্ডার পরিবর্তে আরও একটু বেশি ঠান্ডা খেতে চাইলে এতে আইস কিউব যোগ করতে পারেন।

ডেল্টা টাইমস্/আইইউ

  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com