ঠাকুরগাঁওয়ে মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে: মির্জা ফখরুল

ডেল্টা টাইমস্ ডেস্ক:

রাজনীতি

সারাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১২

2026-02-12T16:15:51+06:00
2026-02-12T16:15:51+06:00
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে: মির্জা ফখরুল
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৫ পিএম   (ভিজিট : ১৮৫)
সারাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে বিবিসি বাংলাকে একথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনে সামগ্রিকভাবে বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনার খবর তারা পাননি। তিনি দাবি করেন, তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে এবং দুপুর দুইটা পর্যন্ত ৫৫ শতাংশ ভোট পড়েছে বলে তিনি ধারণা করছেন।

এদিকে যারা এখনও ভোট দেননি, তাদের নির্ধারিত সময়ের মধ্যে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টের মাধ্যমে তিনি ভোটারদের প্রতি এ আহ্বান জানান।

তারেক রহমান লেখেন, গণতান্ত্রিক অভিযাত্রার এক গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন। যারা এরই মধ্যে ভোট প্রদান করে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি আরও লেখেন, যারা এখনও ভোট দেননি অনুরোধ রইলো— সময়ের মধ্যে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন। আপনার একটি সচেতন ও দায়িত্বশীল ভোটই দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


ডেল্টা টাইমস্/আইইউ









  এই ক্যাটেগরির আরো সংবাদ