অবশেষে তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজনীতি

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি তিনি

2026-01-30T10:51:39+06:00
2026-01-30T10:51:39+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

অবশেষে তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১০:৫১ এএম   (ভিজিট : ২৫৮)
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি তিনি বরিশালে নির্বাচনী জনসভায় অংশ নেবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।

তিনি বলেন, ৪ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে ঐতিহাসিক বেলস্ পার্ক মাঠে প্রধান অতিথি হিসেবে জনসমাবেশে বক্তৃতা দেবেন দলীয় চেয়ারম্যান।

শিরিন জানান, রাজনৈতিক সফরের সময়সূচি নির্ধারকের কাছ থেকে ২৯ জানুয়ারি দিবাগত রাতে ফোন পেয়ে তিনি বিষয়টি জানতে পারেন। ৪ ফেব্রুয়ারির সফরসূচিই চূড়ান্ত। তারেক রহমান যশোর থেকে বরিশালের পথে রওনা হবেন এটিও জানা গেছে। যদিও তিনি আকাশপথে আসবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

এ ছাড়া, বরিশাল বিভাগের ২১টি আসনের মনোনীত প্রার্থী এবং বিভাগীয় ও মহানগরসহ আট জেলার নেতাদের সফরের বিষয়ে প্রস্তুত থাকতে নির্দেশনা পাঠানো হয়েছে।

এর আগে, ২৬ জানুয়ারি তার বরিশাল সফরের কথা থাকলেও তা পিছিয়ে ২৭ জানুয়ারি করা হয়। পরবর্তীতে সেই তারিখও বাতিল করা হয়, তবে নতুন দিন ঘোষণা করা হয়নি। এবার অবশেষে তারিখটি স্থির হলো।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে বরিশালে গিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান। তখন তিনি ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। প্রায় দুই দশক পর এবার তিনি চেয়ারম্যান হিসেবে বরিশাল সফরে যাচ্ছেন—যা নিয়ে স্থানীয় বিএনপি মহলে নতুন উচ্ছ্বাস দেখা যাচ্ছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই









  এই ক্যাটেগরির আরো সংবাদ