একযোগে ১৭ কমিশনারকে বদলি জাতীয় রাজস্ব বোর্ডের

ডেল্টা টাইমস্ ডেস্ক:

অর্থনীতি

জাতীয় রাজস্ব বোর্ডের ১৭ কমিশনারকে একযোগে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট

2025-12-31T18:59:38+06:00
2025-12-31T18:59:38+06:00
বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

একযোগে ১৭ কমিশনারকে বদলি জাতীয় রাজস্ব বোর্ডের
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৯ পিএম   (ভিজিট : ২৪১)
জাতীয় রাজস্ব বোর্ডের ১৭ কমিশনারকে একযোগে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ এর সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবুল মনসুর সই করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এবং নির্বাচন কমিশন সচিবালয়, বাংলাদেশ নির্বাচন কমিশনের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের দপ্তরসমূহে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীকে নবসৃষ্ট দপ্তরসমূহে পদায়নসহ আন্তঃদপ্তর বদলির লক্ষ্যে পদায়ন/বদলির বিষয়ে সম্মতি জ্ঞাপনের প্রেক্ষিতে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বর্ণিত কর্মকর্তাকে যোগদানপত্রের অনুলিপি জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখায় প্রেরণ করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


ডেল্টা টাইমস্/আইইউ









  এই ক্যাটেগরির আরো সংবাদ