খালেদা জিয়ার মৃত্যুতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি স্থগিত করল জাপা

ডেল্টা টাইমস্ ডেস্ক:

রাজনীতি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি স্থগিত করেছে জাতীয় পার্টি (জাপা)।বুধবার (৩১

2025-12-31T14:12:51+06:00
2025-12-31T14:12:51+06:00
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

খালেদা জিয়ার মৃত্যুতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি স্থগিত করল জাপা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ২:১২ পিএম   (ভিজিট : ১৭০)
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি স্থগিত করেছে জাতীয় পার্টি (জাপা)। 

বুধবার (৩১ ডিসেম্বর) দলের প্রেসসচিব শৌর্য দীপ্ত সূর্য গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার ভোরে মারা যান বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ ছাড়া বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

শৌর্য দীপ্ত সূর্য বলেন, দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের নির্দেশক্রমে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিন রাষ্ট্রীয় শোক থাকায় আগামীকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) পার্টির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী আয়োজিত সব কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।


ডেল্টা টাইমস্/আইইউ









  এই ক্যাটেগরির আরো সংবাদ