তোদের আসল রূপ দেখালি, এনসিপি নিয়ে সোহেল রানার মন্তব্য

ডেল্টা টাইমস্ ডেস্ক:

বিনোদন

রাষ্ট্র সংস্কারের লক্ষ্যকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করার সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে নতুন

2025-12-29T16:36:09+06:00
2025-12-29T16:36:09+06:00
বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

তোদের আসল রূপ দেখালি, এনসিপি নিয়ে সোহেল রানার মন্তব্য
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৬ পিএম   (ভিজিট : ২২৮)
রাষ্ট্র সংস্কারের লক্ষ্যকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করার সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এই সমঝোতার বিষয়টি প্রকাশ্যে এলেও এনসিপি নেতৃত্ব জোর দিয়ে বলছে—এই জোটের কেন্দ্রবিন্দুতে কোনো আদর্শগত আপস নয়, বরং রাষ্ট্র সংস্কারই রয়েছে।

এই নিয়ে যখন কথা হচ্ছে তখন অভিনেতা ও মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানাও চুপ থাকলেন না। এনসিপিকে নিয়ে বললেন, ‘সেই তো তোদের আসল রূপ দেখালি, তবে এত দিন জনগণকে কেন বোকা বানালি।’

এনসিপির নাম না উল্লেখ করলেও পোস্টের কমেন্ট বক্সে সেটা স্পষ্ট হয়। 

এদিকে আরেক পোস্টে সোহেল রানা লিখেছেন, ‘আখতারুজ্জামান, অলি আহমেদ-ধিক তোমাদের দুজনকে।’

একজন ছাত্রনেতা হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং মুক্তিযুদ্ধ শুরু হলে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েন। যুদ্ধের পর তিনি চলচ্চিত্র জগতে আসেন এবং প্রযোজক হিসেবে ‘ওরা ১১ জন’ (১৯৭২) নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যেখানে মুক্তিযোদ্ধাদেরই অভিনয় করানো হয়েছিল।


ডেল্টা টাইমস্/আইইউ









  এই ক্যাটেগরির আরো সংবাদ