ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকারসহ চার জনের নিয়োগ বাতিল

ডেল্টা টাইমস্ ডেস্ক:

আইন-আদালত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুল, সহকারি অ্যাটর্নি জেনারেলের ইব্রাহিম খলিল, আইয়ুব আলী ও মন্টু আলমের নিয়োগ বাতিল

2025-12-29T16:04:38+06:00
2025-12-29T16:04:38+06:00
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকারসহ চার জনের নিয়োগ বাতিল
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৪:০৪ পিএম   (ভিজিট : ১২২)
ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুল, সহকারি অ্যাটর্নি জেনারেলের ইব্রাহিম খলিল, আইয়ুব আলী ও মন্টু আলমের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

সোমবার (২৯ ডিসেম্বর) এ প্রজ্ঞাপন জারি করা হয়।
 
এর আগে ৪ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য আরও ৪১ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগ দেয় সরকার।
 
রাষ্ট্রপতির আদেশক্রমে সলিসিটর মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ বিষয়টি জানানো হয়।
 
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল (সাবেক) হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে ১৩ আগস্ট আইনজীবী আব্দুল জব্বার ভুঁইয়া, অনীক আর হক ও মোহাম্মদ আরশাদুর রউফকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার।
 
এরপর ২৮ আগস্ট ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়া হয়।


ডেল্টা টাইমস্/আইইউ









  এই ক্যাটেগরির আরো সংবাদ