স্কুলে বাৎসরিক ছুটি কমলো ১২ দিন, নতুন তালিকা প্রকাশ

ডেল্টা টাইমস্ ডেস্ক:

শিক্ষা

দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ সালের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ছুটি রাখা হয়েছে ৬৪

2025-12-28T16:45:40+06:00
2025-12-28T16:45:40+06:00
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

স্কুলে বাৎসরিক ছুটি কমলো ১২ দিন, নতুন তালিকা প্রকাশ
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৫ পিএম   (ভিজিট : ২২০)
দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ সালের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ছুটি রাখা হয়েছে ৬৪ দিন। গত বছর বাৎসরিক ছুটি ছিল ৭৬ দিন। সেই হিসাবে এবার ছুটি কমেছে ১২ দিন।

রোববার (২৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ ছুটির তালিকা প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন উপসচিব সাবিনা ইয়াসমিন।

২০২৬ সালের ছুটির তালিকা পর্যালোচনা করে দেখা যায়, এবার শবে মেরাজ, সরস্বতী পূজা, ২১ ফেব্রুয়ারি (শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস), বুদ্ধ পূর্ণিমা, পবিত্র আশুরা, জন্মাষ্টমী, মহালয়া উপলক্ষে কোনো ছুটি রাখা হয়নি। পাশাপাশি পবিত্র রমজান মাসের প্রথম দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হবে। এতে বাৎসরিক ছুটি কমে ৬৪ দিনে দাঁড়িয়েছে।


ডেল্টা টাইমস্/আইইউ









  এই ক্যাটেগরির আরো সংবাদ