শীতে কি ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়?

ডেল্টা টাইমস্ ডেস্ক:

বিজ্ঞান ও প্রযুক্তি

শীতের সকালে ঘর থেকে বের হওয়ার সময় ফোনে চার্জ ছিল ৮০ শতাংশ। কিছুক্ষণ পরই দেখলেন ২০ শতাংশ। মনে

2025-12-25T12:58:13+06:00
2025-12-25T12:58:13+06:00
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

শীতে কি ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়?
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৮ পিএম   (ভিজিট : ১৮৪)
শীতের সকালে ঘর থেকে বের হওয়ার সময় ফোনে চার্জ ছিল ৮০ শতাংশ। কিছুক্ষণ পরই দেখলেন ২০ শতাংশ। মনে হলো ফোন বুঝি শীতেই ‘শেষ নিঃশ্বাস’ ফেলছে। অনেকেরই মনে হয়, ফোনটা পুরোনো হয়ে গেছে বা ব্যাটারিতে সমস্যা। কিন্তু বাস্তবতা হলো এটা কোনও গ্লিচ নয়। এটা একেবারে খাঁটি বিজ্ঞান। শীতকালে ফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কারণ লুকিয়ে আছে পদার্থবিজ্ঞানের নিয়মে। বিশেষ করে বাংলাদেশের শীতেও যখন তাপমাত্রা ১০–১৫ ডিগ্রিতে নেমে আসে এই সমস্যা স্পষ্টভাবে দেখা দেয়।

বর্তমান প্রায় সব স্মার্টফোনেই ব্যবহৃত হয় লিথিয়াম-আয়ন ব্যাটারি। এই ব্যাটারির কাজ নির্ভর করে লিথিয়াম আয়নের চলাচলের ওপর। ব্যাটারির ভেতরে থাকা তরল ইলেক্ট্রোলাইটের মাধ্যমে এই আয়নগুলো এক ইলেক্ট্রোড থেকে আরেকটিতে চলাচল করে শক্তি সরবরাহ করে।

তাপমাত্রা কমে গেলে ইলেক্ট্রোলাইট ঘন ও আঠালো হয়ে যায়। ফলে লিথিয়াম আয়নের চলাচল ধীর হয়ে পড়ে, ভেতরের রেজিস্ট্যান্স বেড়ে যায়। একই শক্তি দিতে তখন ব্যাটারিকে বেশি খাটতে হয় ফলাফল, চার্জ চোখের পলকে শেষ। বিজ্ঞানীরা জানিয়েছেন, শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে ব্যাটারির সক্ষমতা ৭০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

ফোন কোম্পানিগুলোর সতর্কবার্তা 

অ্যাপল জানিয়েছে, খুব ঠান্ডা পরিবেশে আইফোন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যেতে পারে। তাদের মতে, আইফোনের আদর্শ কাজের তাপমাত্রা ০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। স্যামসাংও সতর্ক করে বলেছে শীতে ফোন বেশি বিদ্যুৎ খরচ করে। তাই ফোনকে শরীরের কাছাকাছি, যেমন কোট বা জ্যাকেটের ভেতরের পকেটে রাখার পরামর্শ দেয় তারা।

অনেকেই শীতে চার্জ শেষ হতে দেখেই ঠান্ডা ফোন চার্জে লাগিয়ে দেন। কিন্তু বিজ্ঞান বলছে এটা বিপজ্জনক। ছবি: এআই দিয়ে তৈরি

পুরোনো ব্যাটারিতে সমস্যা আরও বেশি


যেসব ফোনের ব্যাটারি ৫০০ বার বা তার বেশি চার্জ সাইকেল পার করেছে, সেগুলো শীতে আরও দ্রুত চার্জ হারায়। কারণ পুরোনো ব্যাটারির ভেতরের রাসায়নিক গঠন ঠান্ডার প্রতি বেশি সংবেদনশীল হয়ে পড়ে। আর বাইরে ঠান্ডা থেকে হঠাৎ গরম ঘরে ঢুকলে ফোনের ভেতরে ঘনীভবন তৈরি হয়, যা সার্কিটের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে।

শীতে ঠান্ডা ফোন চার্জ দেয়া কেন বিপজ্জনক


অনেকেই শীতে চার্জ শেষ হতে দেখেই ঠান্ডা ফোন চার্জে লাগিয়ে দেন। কিন্তু বিজ্ঞান বলছে এটা বিপজ্জনক। ঠান্ডা অবস্থায় লিথিয়াম আয়ন স্বাভাবিকভাবে ইলেক্ট্রোডে ঢুকতে পারে না। তখন এগুলো ধাতব লিথিয়াম হিসেবে জমে যায় যাকে বলা হয় লিথিয়াম প্লেটিং। এর ফলে ব্যাটারির স্থায়ী ক্ষতি হয় এবং চার্জ ধরে রাখার ক্ষমতা কমে যায়। এমনকি নিরাপত্তার ঝুঁকিও তৈরি হতে পারে।

শীতে ব্যাটারি বাঁচাতে কার্যকর ৫টি উপায়


    চার্জ দেয়ার আগে ফোনকে ঘরের তাপমাত্রায় আনুন
    ফোন শরীরের কাছাকাছি, ভেতরের পকেটে রাখুন
    ইনসুলেটেড বা মোটা কভার ব্যবহার করুন
    লো-পাওয়ার মোড চালু রাখুন
    ১০ ডিগ্রির নিচে তাপমাত্রায় চার্জ দেয়া এড়িয়ে চলুন

তবে মনে রাখতে হবে এই সমস্যা স্থায়ী নয়। ফোন উষ্ণ হলেই ব্যাটারি আবার স্বাভাবিকভাবে কাজ করে। সূত্র : এনডিটিভি  


ডেল্টা টাইমস্/আইইউ









  এই ক্যাটেগরির আরো সংবাদ