সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ভিপি আইনুল হক

মোঃ রেজাউল করিম খান, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

সারাদেশ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সারাদেশের ২৩৭টি আসনে তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সোমবার

2025-11-03T20:16:51+06:00
2025-11-03T20:16:51+06:00
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ভিপি আইনুল হক
মোঃ রেজাউল করিম খান, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৮:১৬ পিএম   (ভিজিট : ২০০০)
ভিপি আইনুল হক

ভিপি আইনুল হক

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সারাদেশের ২৩৭টি আসনে তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সোমবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়। এ সময় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে সাবেক ছাত্রনেতা ভিপি আইনুল হককে প্রাথমিক দলীয় মনোনয়নের ঘোষণা দেন।









  এই ক্যাটেগরির আরো সংবাদ