৫০% মহার্ঘ ভাতা বাস্তবায়নসহ ৭ দাবিতে লাগাতার আন্দোলনের ঘোষণা

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

৫০ শতাংশ মহার্ঘ ভাতা ও নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবিতে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন ১১তম থেকে ২০তম

2025-02-07T18:06:47+06:00
2025-02-07T18:06:47+06:00
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

৫০% মহার্ঘ ভাতা বাস্তবায়নসহ ৭ দাবিতে লাগাতার আন্দোলনের ঘোষণা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০৬ পিএম   (ভিজিট : ২৫৫)
৫০ শতাংশ মহার্ঘ ভাতা ও নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবিতে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীরা। দাবি মানা না হলে ১ মার্চ থেকে সারা দেশে কর্মবিরতি পালন করারও ঘোষণা দেন তারা।


শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে ‘সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের’ ব্যানারে আয়োজিত মহাসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।


তাদের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১৬ থেকে ২২ ফেব্রুয়ারি সপ্তাহব্যাপী সারা দেশে সরকারি অফিসগুলোতে দাবি সংবলিত ব্যানার সাঁটানো; লিফলেট বিতরণ; বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যমে যোগাযোগের মাধ্যমে দাবির স্বপক্ষে জনমত গঠন। আগামী ২৩ থেকে ২৮ ফেব্রুয়ারি সব অফিস প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক (ডিসি), বিভাগীয় কমিশনার ও সচিবালয়ে কর্মসূচির বিষয়ে অবহিত করে স্মারকলিপি প্রদান।


এসব কর্মসূচির পরও দাবি বাস্তবায়ন না হলে ১ মার্চ নিজ নিজ প্রতিষ্ঠানে উপস্থিত থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হবে বলেও জানান তারা।


ডেল্টা টাইমস/সিআর









  এই ক্যাটেগরির আরো সংবাদ