জুলাই ঘোষণাপত্র সরকার দেবে না, ফ্যাসিলিটেট করবে

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়

অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্র জারি করবে না, বরং সরকার এ প্রক্রিয়াকে ফ্যাসিলিটেট করবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম।বৃহস্পতিবার

2025-01-09T19:39:25+06:00
2025-01-09T19:39:25+06:00
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

জুলাই ঘোষণাপত্র সরকার দেবে না, ফ্যাসিলিটেট করবে
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৭:৩৯ পিএম   (ভিজিট : ২১৬)
অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্র জারি করবে না, বরং সরকার এ প্রক্রিয়াকে ফ্যাসিলিটেট করবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম বলেন, সরকার ঘোষণাপত্র দেবে না, বরং তারা সবার ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র সম্পাদনা করবে। ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ও গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া সকল দলের সঙ্গে কথা বলে আগামী এক সপ্তাহের মধ্যে তা প্রদান করা হবে।


এ সময় বলেন, ছাত্ররা ঘোষণা দিয়েছিলেন যে তারা একটি ঘোষণাপত্র দেবেন। কিন্তু সরকার যখন অনুভব করল যে বিষয়টি শুধু ছাত্রদের দিক থেকে গেলে সেটি বাংলাদেশের যে স্থিতিশীলতা এবং ঐক্যের জন্য ক্ষতিকর হতে পারে। ফলে সরকার দায়িত্ব নিয়েছে যে সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি ঘোষণাপত্র তৈরি করা হবে।

তিনি আরও বলেন, ছাত্রদের দাবি অনুযায়ী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব না। তবে এটা দিতে খুব দেরি হবে না, আবার অতি বিলম্বও করা হবে না। এ জন্য শিক্ষার্থীদের কিছুটা ধৈর্য ধরতে হবে।


মাহফুজ আলম বলেন, সংবিধানের প্রশ্নে একটাই করণীয়, তা হলো ঐক্য। রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করার পর বোঝা যাবে তারা কতটুকু সংস্কার চান।

সরকারের এ উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনগুলোর রিপোর্ট আসলেই সংস্কার কাজ শুরু হবে। সবাইকে ঐক্যমত পৌঁছানো দরকার। ঐক্যমতে পৌঁছাতে পারলে একটা সমাধান আসবে বলেও তিনি উল্লেখ করেন।


ডেল্টা টাইমস/সিআর









  এই ক্যাটেগরির আরো সংবাদ