ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃত্বে বাতেন-সাইফুল

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজধানী

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন (২০২৪ ২০২৭) অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে এম এ বাতেন

2024-12-31T20:30:18+06:00
2024-12-31T20:30:18+06:00
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃত্বে বাতেন-সাইফুল
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৮:৩০ পিএম   (ভিজিট : ৪৮৯)
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন (২০২৪ ২০২৭) অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে এম এ বাতেন ও সাধারণ সম্পাদকে মো. সাইফুল আলম বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনির মাহবুব আলী মিলনায়তনে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে সংগঠনটির সভাপতি, কার্যকরী সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।

এর মধ্যে কার্যকরী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আক্তারুজ্জামান বাবুল, কোষাধ্যক্ষ এ এস এম আহম্মেদ খোকন ও দপ্তর সম্পাদক পদে কাজী মো. জুবায়ের মাসুদ নির্বাচিত হয়েছেন। এ ছাড়া আরো ৩০টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩০ জন নির্বাচিত হয়েছেন।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ত্রিবার্ষিক (২০২৪ ২০২৭) নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ফয়জুল ইউসুফ চৌধুরী।
এ সময় শ্রম অধিদপ্তরের বিভাগীয় শ্রম দপ্তর ঢাকার পরিচালক আফিফা বেগমসহ অধিদপ্তরের সাতজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফলাফল ঘোষণা করেন ফয়জুল ইউসুফ চৌধুরী। এতে আনন্দ-উল্লাস ও মিষ্টি বিতরণ করেন বিজয়ীরা। 

এ সময় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম বলেন, ‘আজ অত্যন্ত সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পরিবহন মালিকরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে পেরেছেন। আশা করি, সবার সহযোগিতায় পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারব, ইনশাআল্লাহ।’



ডেল্টা টাইমস/সিআর









  এই ক্যাটেগরির আরো সংবাদ