আদালতে বোমা হামলার পরিকল্পনাকারী গ্রেপ্তার

ডেল্টা টাইমস ডেস্ক:

আইন-আদালত

ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ককটেল হামলার মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার

2023-12-26T13:21:06+06:00
2023-12-26T13:32:49+06:00
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আদালতে বোমা হামলার পরিকল্পনাকারী গ্রেপ্তার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ১:২১ পিএম  আপডেট: ২৬.১২.২০২৩ ১:৩২ পিএম  (ভিজিট : ৫৪৩)
ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ককটেল হামলার মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার নাম বোমা বিশেষজ্ঞ মুকিত ওরফে ‘বোমা মাওলানা’। এ সময় তার কাছ থেকে বোমার মশলা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির একটি সূত্র।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এর আগে গত ২০ নভেম্বর বিকেলে যুগ্ম মহানগর দায়রা জজ-২ আদালতের সামনে ও মহানগর আদালতের হাজতখানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 


সেদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে হাজির করা হয়েছিল। এরপর আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পরপরই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ডেল্টা টাইমস/সিআর/জেএইচ









  এই ক্যাটেগরির আরো সংবাদ