নাটোরে ট্রেনে কাটা পড়ে নারীসহ ৩ জনের মৃত্যু

ডেল্টা টাইমস্ ডেস্ক:

সারাদেশ

নাটোরের লালপুরে গোপালপুর রেলগেটে ট্রেনে কাটা পড়ে নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা

2022-12-31T13:57:17+06:00
2022-12-31T14:09:12+06:00
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

নাটোরে ট্রেনে কাটা পড়ে নারীসহ ৩ জনের মৃত্যু
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ১:৫৭ পিএম  আপডেট: ৩১.১২.২০২২ ২:০৯ পিএম  (ভিজিট : ৬৫৪)
.

.

নাটোরের লালপুরে গোপালপুর রেলগেটে ট্রেনে কাটা পড়ে নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্য এক মেয়ে ও দুজন ছেলে রয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান জানান, শনিবার দুপুর পৌনে ১টার দিকে লালপুর উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে। বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

ডেল্টা টাইমস্/সিআর/একে









  এই ক্যাটেগরির আরো সংবাদ