অনলাইন জুয়ার ৩৩১ ওয়েবসাইট বন্ধ করেছে বিটিআরসি

ডেল্টা টাইমস্ ডেস্ক:

অপরাধ

অনলাইন জুয়ার ৩৩১টি ওয়েবসাইট, ১৭টি ফেসবুক পেজ ও ১৪টি অ্যাপস বন্ধ করা হয়েছে। বিটিআরসি'র ডিজিটাল নিরাপত্তা সেল এসব

2022-12-28T20:07:50+06:00
2022-12-28T20:07:50+06:00
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

অনলাইন জুয়ার ৩৩১ ওয়েবসাইট বন্ধ করেছে বিটিআরসি
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৮:০৭ পিএম   (ভিজিট : ৪২৫)
অনলাইন জুয়ার ৩৩১টি ওয়েবসাইট, ১৭টি ফেসবুক পেজ ও ১৪টি অ্যাপস বন্ধ করা হয়েছে। বিটিআরসি'র ডিজিটাল নিরাপত্তা সেল এসব সাইট বন্ধ করেছে।

বুধবার (২৮ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।

এর আগে সংসদীয় কমিটি অনলাইন জুয়ার সাইটগুলো বন্ধের সুপারিশ করেছিল। জবাবে সংশ্লিষ্ট সাইটগুলো বন্ধের তথ্য জানিয়ে জুয়া সংক্রান্ত অন্যান্য সাইট, অ্যাপস ও পেইজ বন্ধের কার্যক্রম চলমান রয়েছে বলে উল্লেখ করা হয়।

সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল ও জাকিয়া তাবাসসুম অংশ নেন।




ডেল্টা টাইমস্/সিআর/এমই









  এই ক্যাটেগরির আরো সংবাদ